

ইতিহাস অতীত নয়। তা ঐতিহাসিকের দ্বারা অতীতের পুনর্নির্মাণ মাত্র। যখন ঐতিহাসিকেরা অতীতকে পুনর্নির্মাণ করে, তখন তারা তাদের নিজস্ব পূর্বনির্ধারিত ধ্যান-ধারণা এবং পক্ষপাতের দ্বারা চালিত হয়। পুরুষ নারীর উপরে এবং জীবনে বেশি গুরুত্বপূর্ণ কাজকর্ম করে থাকে, এই ধারণার কারাগারে ঐতিহাসিক মন বন্দি। বহু যুগ ধরে।
বর্তমানে মানবী বিদ্যাচর্চার প্রাতিষ্ঠানিক স্বীকৃতি এসেছে। পুরুষতান্ত্রিক সামাজিক আবহে নারীর সৃজনশীলতা, রাজনীতি-অর্থনীতিতে তার অবদান, শোষণ-নিপীড়ন, শ্রেণিগত শোষণের তারতম্য বিভিন্ন বিষয়ে একের পর এক গবেষণা সমাজে নারী পুরুষের ক্ষমতার চেহারাকে নতুন আঙ্গিকে ভাবছে, ভাবাচ্ছে। এমনি নানা কথায় নানা দিক তুলে ধরেছেন অপর্ণা বন্দ্যোপাধ্যায় তার 'নারী ইতিহাস: নানা প্রসঙ্গ'-এ। পরাধীন ভারতে বাংলা উপন্যাসের পাঠিকা, মেয়েদের আত্মহত্যা, স্বাধীনতা সংগ্রামে বাঙালি মেয়েরা, বাংলায় বিদেশিনীদের প্রভাব ইত্যাদি বহু বিষয় লেখিকা নতুনভাবে দেখেছেন।
অপর্ণা বন্দ্যোপাধ্যায়
Authorঅপর্ণা বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক। মানবীবিদ্যার পঠন-পাঠনের সঙ্গেও যুক্ত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ উইমেন'স স্টাডিজ থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। গবেষণার বিষয় ঔপনিবেশিক বাংলার মেয়েদের প্রেম। এই বিষয়ে তার বই Desire and Defiance A Study of Bengali Women in Love, 1850-1930 (২০১৬)। সম্পাদনায়/যুগ্ম সম্পাদনায় প্রকাশিত হয়েছে মানবীবিদ্যা বিষয়ে প্রবন্ধের চারটি সংকলন। অধ্যাপক জেরাল্ডিন ফোর্বসের সম্মানে যৌথভাবে সম্পাদিত সংকলন; Her Story বেরিয়েছে সম্পর্ক থেকে ২০২২-এ। বহু জাতীয় ও আন্তর্জাতিক অধিবেশনে প্রবন্ধ পাঠ করেছেন। একাধিক জার্নাল ও সম্পাদিত গ্রন্থে তার প্রবন্ধ সমাদৃত হয়েছে।

₹125.00
₹150.00

সব্যসাচী চট্টোপাধ্যায়, নটরাজ মালাকার
₹599.00

নীলাঞ্জন দত্ত
₹299.00

মঞ্জীরা সাহা
₹249.00

₹350.00
₹449.00
Follow us