cover
pages-image

তেল নুন রুটি: দুনিয়ার খাবারের ইতিহাস

By আন্দ্রেয়াস ভিয়েস্তাদ
₹349.00In stock

তেল, নুন, রুটি—উদরপূর্তির এই তিন উপাদান সভ্যতার চালিকাশক্তি হয়ে উঠেছে কেমন করে—সেই কবেকার রোমনগরী থেকে শুরু করে সুদূর চিনদেশ পর্যন্ত—তার এক অনবদ্য বিশ্লেষণধর্মী কথকথা রয়েছে এই বইয়ের পাতায়-পাতায়। সত্যিই তো, ইতিহাসের উপাদান হিসেবে রান্নার প্রত্নতত্ত্ব তো কিছু কম গুরুত্বপূর্ণ নয়। আর তাই তো, অতীতের ধ্বংসাবশেষে দাঁড়িয়ে খুঁটি গাড়তে গেলে সামান্য লবণের দানাও এক অসামান্য ভূমিকা নিয়ে নেয়। এবং—লবণের সঙ্গেই আলোচিত হয়—তেল, রুটি থেকে শুরু করে মরিচগুঁড়ো, পাস্তা, সুরা, মাংস—সবকিছুই। ইতিহাসের কোনো এক সন্ধিক্ষণে তো গমের দানা হয়ে উঠেছিল জীবনের চুন-বালি-সুরকি। আর নুন নিয়ে বেধেছিল যুদ্ধ। হাজার-হাজার জাহাজ ইতিহাসের সমুদ্রপথ ধরে বিপুল জলরাশি অতিক্রম করে বহন করে নিয়ে চলেছে বিবিধ খাদ্যবস্তু, লবণ, মশলাপাতি। আন্দ্রেয়াস ভিয়েস্তাদ এহেন ইতিহাসকেই প্রাচীন থেকে আধুনিক জীবনে নিয়ে এসেছেন তাঁর এই বইয়ে। বাংলায় যার প্রাঞ্জল তর্জমা করেছেন সৌমিত্র সাহা।

আন্দ্রেয়াস ভিয়েস্তাদ

আন্দ্রেয়াস ভিয়েস্তাদ

Author

Highlights

Binding
Hardcover
Pages
217

SAMPARK

© 2026 Sampark. All rights reserved.

Powered by Neusler